ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের নিহত হয়েছেন। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

 

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

 

বুধবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার তালশহরের নাওঘাট রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুব্রত বিশ্বাস জানান, দুপুরের দিকে তালশহরের নাওঘাটে রেললাইনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ মারা যায়৷ মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

 

তিনি আরও বলেন, ওই বৃদ্ধের মরদেহ পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে। এদিকে অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্ত না হলে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করবে বলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন জানিয়েছেন।

Leave a Comment