ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার তারাগন গ্রামে ২০১৪ সালে হাদিস মিয়া নামে এক যুবক গুলিতে নিহতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত আরও ২০০-৩০০ জনের কথা অভিযোগে বলা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সাবেক আইনমন্ত্রী সহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নিহত হাদিসের ভাই ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা বাহার মিয়া এই অভিযোগ দায়ের করেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৪ সালের ২৩ মার্চ বিকেলে উপজেলা পরিষদের ভোট চলাকালে আখাউড়া পৌর এলাকার তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিবিদ্ধ হন হাদিস মিয়া। পরে তিনি মারা যান।

ওই সময়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছিলো ভোট কেন্দ্র দখলে বাঁধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা হয়। এ সময় একজন গুলিবিদ্ধ হন। তবে হাদিসের পরিবার জানায়, বিনা কারণেই হাদিসের উপর গুলি চালানো হয়।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল জানান, মঙ্গলবার বিকেলে তিনি এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ ও যাছাই-বাছাই করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।