প্রাণ গেলো তরুণীর ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায়

প্রাণ গেলো তরুণীর ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায়,ব্রাহ্মণবাড়িয়ার-সরাইলে ট্রাকচাপায় ইতি রানী দাস (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কের ধরন্তি নামক এলাকায় এই ঘটনা ঘটে।

 

প্রাণ গেলো তরুণীর ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায়

 

 

 

প্রাণ গেলো তরুণীর ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায়

নিহত ইতি রানী দাস জেলার নাসিরনগর উপজেলার নাসিরনগর ইউনিয়নের রামচরণ দাসের মেয়ে। এই ঘটনায় মামলা করেছে পরিবার।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে সিএনজিযোগে ইতি রানী দাসসহ তার পরিবারের সদস্যরা নাসিরনগরে যাচ্ছিলেন। পথিমধ্যে ধরন্তি নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে চলে যায়৷ এই ঘটনায় ইতি মারা যান।

 

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

 

প্রাণ গেলো তরুণীর ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায়

১ thought on “প্রাণ গেলো তরুণীর ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায়”

Leave a Comment