ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য হাতে পেয়ে খুশি ক্রেতারা

ব্রাহ্মণবাড়িয়ায় নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য হাতে পেয়ে খুশি ক্রেতারা

 

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মাঝে ভর্তুকি মূল্যে এ পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী।

 

 

প্রত্যেক কার্ডধারী ২ কেজি করে মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৫ কেজি চাল পাচ্ছেন। মশুর ডাল ৬০ টাকা কেজি, সয়াবিন তেল ১০০ টাকা লিটার ও চাল ৩০ টাকা দরে বিক্রি করা হয়। টিসিবির পণ্য হাতে পেয়ে ক্রেতারা জানান, বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অনেক বেশি। এই ঊর্ধ্বগতির বাজারে স্বল্প মূল্যে তেল, ডাল ও চাল পেয়ে তারা অনেক খুশি। টিসিবি আরও কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য দিলে তাদের উপকার হতো।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী জানান, সদর উপজেলার স্বল্প আয় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। পৌরসভায় চার হাজার ৯৫২ জনসহ সদর উপজেলায় ১৬ হাজার ৬১৮ জন নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মাঝে ভর্তুকি মূল্যে সেপ্টেম্বর মাসের টিসিবির এ পণ্য বিক্রি করা হচ্ছে।  এ সময় সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

 

আরও দেখুনঃ

Leave a Comment